যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় অস্ত্র-গুলিসহ জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০১:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০১:৩৯ পিএম
খুলনায় অস্ত্র-গুলিসহ জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে মো. আল আমিন হাওলাদার ওরফে ভেলু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সক্রিয় সদস্য ও শুটার। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার গভীর রাতে খুলনা সদর থানার বড় মির্জাপুর ইউসুফ সড়কের আমেনা মঞ্জিল নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে বাড়িটির নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার আল আমিন ওরফে ভেলু নগরীর বানিয়াখামারের বি কে মেইন রোড এলাকার আকব্বার হাওলাদারের ছেলে। তিনি ঢাকার শাহবাগ থানার চাঞ্চল্যকর শহীদ মিনারের সামনে জোড়া হত্যা মামলায় ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে উল্লেখিত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে লবণচরা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আল আমিন ওরফে ভেলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)