যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় ইয়াবাসহ যুবককে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৯:২১ পিএম
আপডেট : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০১:৫৫ এ এম
চৌগাছায় ইয়াবাসহ যুবককে আটকের দাবি

৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক হোসেন নামে এক যুবককে আটকের দাবি করেছে যশোর ডিবি পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার মির্জাপুর বাওড়ের সামনে সাহারা আফরীন ক্যাফের পাশের এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিক হোসেন মির্জাপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আশিক হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)