যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ছাত্রলীগ ও আ.লীগের দুই নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৯ এ এম
যশোরে ছাত্রলীগ ও আ.লীগের দুই নেতাকর্মী আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিফাতুজ্জামান রিফাত ও আওয়ামী লীগ কর্মী আজাদ ওরফে ‘বোমারু আজাদ’কে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে ডিবি।

সোমবার (৩১ আগস্ট) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে কোতোয়ালি থানায় হস্তান্তরের পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক দেখানো হয়।

এদিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রিফাতুজ্জামান রিফাত সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে। তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

চাচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের আয়ুব আলী মোড়লের ছেলে আজাদ ওরফে বোমারু আজাদকে আটক করা হয় চাচড়া চেকপোস্ট এলাকা থেকে।

কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসাইন রাজু বলেন, সোমবার সকালে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আটক দুজনই সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দেহভাজন আসামি। ওই মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)