যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে উদ্ধার অস্ত্র মামলার চার্জশিট

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৮:৫৯ পিএম
যশোরে উদ্ধার অস্ত্র মামলার চার্জশিট

অস্ত্র আইনের একটি মামলায় যশোরে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান আদালতে এই চার্জশিট দাখিল করেছেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার পূর্ব কোটা কেরালকাতা এলাকার আবু মুসার ছেলে বর্তমানে যশোর শহরের পোস্টঅফিস পাড়ার জনৈক মশিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া আলী হোসেন (৩৩), যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা মুন্সীপাড়ার মৃত মাহাবুবুর রহমান মবুর ছেলে খালিদুর রহমান টিটু (৩৩), মৃত আনোয়ার হোসেনের ছেলে আলাউদ্দিন রাজু (৪০), খোলাডাঙ্গা কলোনীপাড়ার মোকারম হোসেনের ছেলে মোহন (৩৫), খোলাডাঙ্গার আব্দুল আজিজের ছেলে কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল (৪৭) ও শহরের কারবালা রোড এলাকার শেখ নুরুদ্দীনের ছেলে শেখ মঈন উদ্দীন ফেরদৌস (৩৫)।

মামলার বিবরণে জানা গেছে, ৬ এপ্রিল দুপুরে ডিবি পুলিশের তৎকালীন এসআই অলক কুমার দে যশোর শহরের এম কে রোডস্থ সন্ধানী সুপার মার্কেটের মেসার্স তন্নী টেলিকমে অভিযান চালান। এসময় সেখান থেকে দোকান মালিক আলী হোসেনকে আটক করা হয়। পরে তার দোকানের ভেতর থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে আটক আলী হোসেন এবং পলাতক হিসেবে খালিদুর রহমান টিটু ও অজ্ঞাতনামা আরো একজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন এসআই অলক কুমার দে।

মামলাটি তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান। মামলার তদন্তে অস্ত্র কারবারের সাথে আটক আলী হোসেন ও পলাতক খালিদুর রহমান টিটু ছাড়াও শেখ মঈন উদ্দীন ফেরদৌস, কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল, আলাউদ্দিন হোসেন রাজু ও মোহন নামে আরো ৪ জনের সম্পৃক্ততার প্রমান পাওয়া যায়।

এর মধ্যে খালিদুর রহমান টিটু, শেখ মঈন উদ্দীন ফেরদৌস, কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল ও আলাউদ্দিন হোসেন রাজুকে বিভিন্ন সময় আটক করা হয়েছে।

তবে মোহনকে এখনও আটক করা যায়নি।

মামলার তদন্ত শেষে উল্লেখিত ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই সালাউদ্দিন খান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)