যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন, অপর পায়ে গুরুতর জখম

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৮:২৭ পিএম
ঝিনাইদহে কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন, অপর পায়ে গুরুতর জখম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় পূর্ববিরোধের জেরে আবু সোমা (৩৬) নামে এক কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার অপর পায়েও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। আহত আবু সোমা ওই গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সোমার ছেলে বাড়ির পাশের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। সন্ধ্যায় মাঠের কাজ শেষে ছেলেকে ডাকতে স্কুলের দিকে যাচ্ছিলেন আবু সোমা।

বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এতে আবু সোমার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পায়েও গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

আবু সোমার স্ত্রী বিউটি খাতুন অভিযোগ করেন, মামুন প্রায়ই নেশা করতেন এবং স্ত্রীকে মারধরসহ বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন।

এসব কাজে তার স্বামীসহ পরিবারের অন্যরা বাধা দিতেন। এর জেরেই মামুন তার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা তাহসিন বলেন, আবু সোমার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম পায়েও ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে।

তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।

অভিযুক্ত মামুন মোল্লা নেশা করতেন। এর আগে স্থানীয় বাজারের একটি দোকানে চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)