যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে চাকু ও ইয়াবাসহ তিনজনকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৭ পিএম
যশোরে চাকু ও ইয়াবাসহ তিনজনকে আটকের দাবি

যশোরে আলাদা অভিযান চালিয়ে চাকু ও ইয়াবাসহ তিনজনকে আটকের দাবি করেছে কোতয়ালি থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কোতয়ালি থানার এসআই শেখ আশরাফুল আলম জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের গেটের সামনে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে আশিকুর রহমান অনি (৩৪) নামে এক ব্যক্তিকে তারা আটক করেন। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

আটক আশিকুর রহমান অনি শহরের বেজপাড়া চিরুনিকল মোড় এলাকার মৃত মশিয়ার রহমানের ছেলে।

এদিকে ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি দক্ষিণপাড়ায় অভিযান চালান।  সেখান থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেন।

এরা হলেন, গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার উজানি মধ্যপাড়ার শহিদুল লস্করের ছেলে বর্তমানে যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা এলাকার শিমুল কাজীর বাড়ির ভাড়াটিয়া শরিফুল ইসলাম পলাশ (২৩) ও বিরামপুর ফকিরার মোড় এলাকার নেভির বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮)।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)