যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আইনজীবীর বিরুদ্ধে কললিস্টবুকের পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৪ পিএম
আইনজীবীর বিরুদ্ধে কললিস্টবুকের পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ

যশোরে একজন আইনজীবীর বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আদালত কক্ষে থাকা সিসি ক্যামেরার ফুটেজে কললিস্ট বুকের পাতা ছিঁড়ে নেওয়ার এই দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মাসুদ রানা এই অভিযোগ করেন।

বেঞ্চ সহকারী মাসুদ রানার অভিযোগ, ১১ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আইনজীবী একেএম নুরুজ্জামান কাশেম আদালত কক্ষে ঢুকে ১৪৪ ধারার মামলার কললিস্ট বুকটি নেন। এরপর তিনি সবার অগোচরে ওই কললিস্ট বুক থেকে আগস্ট মাসের বিভিন্ন তারিখের ১১টি পাতা ছিঁড়ে নিয়ে যান।

পরে কললিস্ট বুক নিয়ে কাজ করতে গিয়ে দেখেন, ভেতরের বিভিন্ন তারিখের ১১টি পাতা নেই। এরপর তারা আদালত কক্ষে থাকা সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখতে পান, আইনজীবী একেএম নুরুজ্জামান কাশেম কললিস্ট বুক থেকে পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছেন।

তবে কী কারণে তিনি এ কাজটি করেছেন তা জানা যায়নি। কিন্তু কললিস্ট বুক থেকে প্রয়োজনীয় পাতা ছিঁড়ে নিয়ে যাওয়ায় আদালতের কাজ করতে গিয়ে তাদের সমস্যা পোহাতে হচ্ছে।

তিনি আরো জানান, বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। জেলা আইনজীবী সমিতিতেও এ বিষয়ে অভিযোগ জানাবেন বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে আইনজীবী একেএম নুরুজ্জামান কাশেম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি ওইদিন আদালতে গিয়েছিলেন তার একটি মামলার নম্বর আছে কি না তা দেখতে। কিন্তু কললিস্ট বুকে তিনি তার মামলার নম্বর না পেয়ে ফিরে এসেছেন। এরপর আদালতের পেশকার তাকে অন্তত বারবার ফোন করে তাকে পাতা ছিঁড়ে নেওয়ার জন্য দোষারোপ করেছেন বলে দাবি তার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)