স্টাফ রিপোর্টার
, যশোর
রাতের বেলায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে একদিনের বিচারে যশোরে দুই আসামিকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, যশোর শহরের কাজীপাড়া মানিকতলা এলাকার আতিয়ার রহমানের ছেলে আশানুর রহমান (৩০) এবং কাজীপাড়া কলাতলা এলাকার শেখের ছেলে জুয়েল শেখ (২৮)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের পালবাড়ি এলাকার রাস্তার ওপর চিল্লাচিল্লি করায় আশানুর ও জুয়েলকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে আটক দু’জনের বিরুদ্ধে রাতের শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা করেন এএসআই শাহিনুর রহমান।
মামলা তদন্তকারী কর্মকর্তা এএসআই শাহিনুর রহমান ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় আটক দুইজনকে অভিযুক্ত করে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করেন।
অভিযোগ শুনানি শেষে সংক্ষিপ্ত বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।