যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকুপায় যাত্রীবাহী বাস থেকে হেরোইন উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০১:২৫ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০২:১৯ এ এম
শৈলকুপায় যাত্রীবাহী বাস থেকে হেরোইন উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫২২ গ্রাম হেরোইন উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায়।

র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন রাত সাড়ে ১০টার দিকে জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী 'রূপসা পরিবহন'-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রীদের ব্যাগ রাখার বক্স থেকে ৫২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহম্মেদ মোবাইল ফোনে জানান, র‌্যাব-৬ উদ্ধার করা ৫২২ গ্রাম হেরোইন শৈলকুপা থানায় হস্তান্তর করেছে। যার দাম ৫০ লাখ টাকা বলে তার দাবি।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে উদ্ধার হওয়া হেরোইনের মালিককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)