মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিওপির টহল দল অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধারের দাবি করেছে।
এ সময় কোনো আসামি আটক করতে পারেনি তারা।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৫-আরে এর কাছাকাছি বাংলাদেশের মাইলবাড়িয়া গ্রামের জনৈক মালেক এর সিমক্ষেতের ধারে পড়ে থাকা অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শনিবার সকালে বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।