যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ, তিন ব্যবসায়ীর জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ১২:৩৪ পিএম
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ, তিন ব্যবসায়ীর জরিমানা

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার অপরাধে তিন চিংড়ি ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও শালুবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়ায় এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা, অপর ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং তৃতীয় ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ‘বাংলাদেশ প্রতিবছর রপ্তানিযোগ্য চিংড়ি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। দেশের চিংড়ি শিল্পের সুনাম ও রপ্তানি মান বজায় রাখতে চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার বিরুদ্ধে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)