স্টাফ রিপোর্টার
, যশোর
সুবর্ণভূমি-
ছবি:
যশোর বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় নির্ধারিত মূল্য ও আমদানিকৃত মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়।
এ সময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের ক্রয়-বিক্রয় ও সরবরাহসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভারতীয় ইলিশের ক্রয় ও বিক্রয়মূল্য এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।