যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘শ্বশুর অসুস্থ, দ্রুত মোটরসাইকেলে উঠেন’ বলে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৫ পিএম
‘শ্বশুর অসুস্থ, দ্রুত মোটরসাইকেলে উঠেন’ বলে অপহরণের অভিযোগ

‘শ্বশুর অসুস্থ, দ্রুত মোটরসাইকেলে ওঠেন’- এমন কথা বলে এক ব্যক্তিকে ডেকে নিয়ে মারধর করে নগদ টাকা, সোনার আংটি ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। আসামিরা হলেন, জঙ্গলবাঁধাল এলাকার খোকন, তার ছেলে ইকলাছ ও একই এলাকার বিলাত।

যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের রাশেদ শেখের ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৭ জানুয়ারি দুপুর ১টার দিকে বসুন্দিয়া মোড়ে অবস্থান করছিলেন জহুরুল। এ সময় পূর্বপরিচিত ইকলাছসহ তিন আসামি এসে তার শ্বশুর মারাত্মক অসুস্থ বলে দ্রুত মোটরসাইকেলে উঠতে বলে। পরে তাকে জোরপূর্বক বসুন্দিয়া স্টেশনের পেছনের একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ৩/৪ যুবক অবস্থান করছিল।

এরপর সবাই মিলে জহুরুলকে মারপিট করে। একপর্যায়ে আসামি ইকলাছ তার কাছ থেকে ৭০ হাজার টাকা ও খোকন তার সোনার আংটি খুলে নেন। আর বিলাত তার স্মার্ট মোবাইলফোনটি ছিনিয়ে নেন।

পরে আসামি ইকলাছ তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে একটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। একইসাথে এক মাসের মধ্যে আরও এক লাখ ৩০ হাজার টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। টাকা না দিলে জহুরুল ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করা হবে বলে হুমকি দেন।

ঘটনার পর তিনি কোতোয়ালি মডেল থানা ও বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন জহুরুল। পুলিশ আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি আদালতে এ মামলা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)