যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশু সাইমা হত্যা: ঝিনাইদহে নারীর যাবজ্জীবন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫৬ পিএম
শিশু সাইমা হত্যা: ঝিনাইদহে নারীর যাবজ্জীবন

Subornovumi ঝিনাইদহ: শিশু সাইমা আক্তার সাবা (৩) সুবর্ণভূমি— ছবি:

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ ডিসেম্বর পবহাটি গ্রামের সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের মেয়ে সাইমা আক্তার সাবা খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই দিন রাতে প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মাসুমের স্ত্রী শান্তনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২৭ দিনের মাথায় ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত শান্তনা খাতুন শহরের পবহাটি গ্রামের আক্তারুজ্জামান মাসুমের স্ত্রী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)