যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৮ পিএম
জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর মামুন হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রামে একটি পুকুরপাড়ের আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মামুন হোসেন উথলী গ্রামের আখ সেন্টারপাড়ার আনসার আলীর ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মামুন নিখোঁজ ছিলেন। পরিবারের ভাষ্য, কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মামুন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি সোলায়মান শেখ আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)