অভয়নগর (যশোর) প্রতিনিধি
সুবর্ণভূমি—
ছবি:
যশোরের অভয়নগরে কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা, পুনর্ব্যবহার প্রকল্প ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্কুলের শ্রেণিকক্ষ ও সভাকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত ও বিজ্ঞান উৎসব, প্রমিত উচ্চারণ পাঠ, মানসম্মত উচ্চারণ অনুশীলন, সুন্দর হাতের লেখা এবং লো-কস্ট, নো-কস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে দুপুরে স্কুলের সভাকক্ষে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স এবং সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো. শরীফ।
এর আগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের লো-কস্ট, নো-কস্ট প্রকল্প এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত গণিত ও বিজ্ঞান উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।