যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মারা গেলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৪ পিএম
মারা গেলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি

Subornovumi সংগৃহীত— ছবি:

মারা গেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা ও সাবেক প্লেব্যাক গায়িকা কৃষ্ণা মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারাক্রান্ত হৃদয়ে রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানানো হচ্ছে। শোকের এই সময়ে ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করা হয়েছে।

কৃষ্ণা মুখার্জির নিজেরও ছিল সংগীতজগতের পরিচিতি। তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ঈদ কে দিন গালে মিল লে রাজা’ গানটির জন্য তিনি পরিচিতি পান।

মেয়েকে অভিনয়ে আসতে উৎসাহ দিয়েছিলেন কৃষ্ণা মুখার্জিই। তবে ২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, তার প্রথম স্ক্রিন টেস্ট দেখে মা অভিনয়ে সন্তুষ্ট হতে পারেননি। এমনকি সিনেমার প্রযোজক সালিম চাচাকে তিনি বলেছিলেন, রানিকে নিলে সিনেমাটি ক্ষতির মুখে পড়তে পারে।

মায়ের সেই আশঙ্কা অবশ্য সত্যি হয়নি। পরবর্তী সময়ে রানি বলিউডের পরিচিত অভিনেত্রী হয়ে ওঠেন। মেয়ের ক্যারিয়ারের শুরুতে কঠোর সমালোচক হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখার প্রথম অনুপ্রেরণাও ছিলেন কৃষ্ণা মুখার্জি।

তার মৃত্যুতে শোক নেমে এসেছে মুখার্জি পরিবারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)