যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৭ পিএম
কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশের একটি মাছ চাষের খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেললাইনের পূর্ব পাশে আবাদি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)