যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্ববিদ্যালয় ছাত্র আজমুল হত্যা মামলার অন্যতম আসামি, রিফাত গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৮ পিএম
বিশ্ববিদ্যালয় ছাত্র আজমুল হত্যা মামলার অন্যতম আসামি, রিফাত গ্রেপ্তার

Subornovumi খুলনা: বিশ্ববিদ্যালয় ছাত্র আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি মো. হাসনাত হাবিব রিফাত (৩০) সুবর্ণভূমি— ছবি:

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৮ বরিশালের যৌথ আভিযানিক দল। মঙ্গলবার ভোরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে এসআরবির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হরিণটানা থানায় দায়ের করা আজমুল হত্যা মামলার অন্যতম আসামি রিফাতকে গ্রেপ্তার করা হয়। আজমুলের মৃত্যুর পর তিনি আত্মগোপনে চলে যান বলে সূত্রটি জানায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায় অভিযান চালানো হয়।

এসআরবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর রিফাত আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৬-এর অভিযান অব্যাহত রয়েছে। পরে রিফাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে গত শুক্রবার মধ্যরাতে মারধরের পর ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে হরিণটানা থানায় মামলা করা হয়। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)