যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় উইনকোরেক্সসহ নারী আটকের দাবি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৭:৫৮ পিএম
আপডেট : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৮:৪০ পিএম
দেবহাটায় উইনকোরেক্সসহ নারী আটকের দাবি

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকোরেক্স মাদকসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটকের দাবি করেছে এসআরবি।

এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর একটি দল উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ফাতেমা খাতুনের ঘরের পাশ থেকে ৬৯৬ বোতল ভারতীয় উইনকোরেক্স উদ্ধার এবং ফাতেমা খাতুনকে আটক করা হয়। তিনি দক্ষিণ কুলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন এবং একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলামকে আসামি করে দেবহাটা থানায় মামলা (নম্বর-০১/০৩.২৬) করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন জানান, এসআরবির পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)