যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৯:১১ পিএম
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

খুলনা বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ৫১ জনের মৃত্যু হলো।

রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৭ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে খুলনা জেলায় দুজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগের দশ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৩৯ জন। চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮২৩ জন।

এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৪৪ জন।

এছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে দুজন এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)