যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তারের দাবি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৯:১১ পিএম
দেবহাটায় হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তারের দাবি

সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আছাফুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই ইব্রাহিম মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামারের মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনে একটি মামলা গ্রহণ করে। এঘটনায় অভিযান চালিয়ে লুটের ঘটনার পরিকল্পনাকারী আছাফুর রহমানকে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি আছাফুর রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)