যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় গাঁজা গাছসহ মাছচাষি আটকের দাবি

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৬:০০ পিএম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৬:০৮ পিএম
কয়রায় গাঁজা গাছসহ মাছচাষি আটকের দাবি

খুলনার কয়রায় মাছের ঘেরের বাঁধে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে আব্দুল্লাহ মালি (৩৫) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে পুলিশ। এ সময় তার ঘের থেকে চারটি বড় গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয় বলে জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দুই নম্বর কয়রা গ্রামে এ অভিযান চালানো হয়। আটক আব্দুল্লাহ মালি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার একটি দল গ্রামটির আব্দুল্লাহ মালির মাছের ঘেরে অভিযান চালায়। এ সময় ঘেরের বাঁধে লাগানো চারটি গাঁজা গাছ উপড়ে জব্দ করে পুলিশ। ঘটনার সাথে জড়িত অভিযোগে ঘের মালিক আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)