যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বিএনপি নেতাকে গুলি, অভিযুক্ত সাবেক জামাই

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১১:৩২ এ এম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০২:৩৭ পিএম
খুলনায় বিএনপি নেতাকে গুলি, অভিযুক্ত সাবেক জামাই

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

খুলনা মহানগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় মো. ইকবাল মোল্লা (৪৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বাজারসংলগ্ন ইসলামপাড়া এক নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

আহত ইকবাল মোল্লা খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক। তিনি লবণচরা ইসলামপাড়া এক নম্বর গলির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইকবালের সাবেক জামাই মো. আবির শেখের (২৩) বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নূর আজিম গ্রুপের সদস্য আবির শেখের নেতৃত্বে সজল ও খুকুসহ কয়েকজন ইকবাল মোল্লার ওপর হামলা চালায়। এ সময় তারা ইকবালকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে স্থানীয়রা গুরুতর অবস্থায় ইকবালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত আবির শেখ ইসলামপাড়া এলাকার আলামিন শেখের ছেলে। আবিরের সঙ্গে ইকবাল মোল্লার মেয়ের বিয়ে হয়েছিল। পরে তাদের বিচ্ছেদ হয়।

এলাকাবাসীর অভিযোগ, নূর আজিম গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে হঠাৎ বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজি এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ নিয়ে গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়দের মধ্যে আলোচনা হয়। এর জের ধরে ক্ষুব্ধ হয়ে ইকবাল মোল্লার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে ইকবালের সাবেক জামাই আবিরের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ইকবালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)