যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশুটির দুটি কিডনিই নষ্ট

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০২:৪৯ পিএম
শিশুটির দুটি কিডনিই নষ্ট

Subornovumi কিডনি রোগে আক্রান্ত তিন বছরের শিশু সানজিদা ইসলাম সাফিয়া— ছবি:

তিন বছরের শিশু সানজিদা ইসলাম সাফিয়া কিডনি রোগে আক্রান্ত। তার দুই কিডনির ছাঁকনি নষ্ট হয়ে গেছে। গত এক বছর ধরে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনমজুর পরিবারটি। চিকিৎসা চালিয়ে যেতে এখন আরও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন।

সানজিদা ইসলাম সাফিয়া যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের মেয়ে।

শহিদুল ইসলাম জানান, গত এক বছর ধরে ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন হাসপাতালে মেয়ের চিকিৎসা করিয়েছেন। তবে এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, সাফিয়ার সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, জমিজমা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি, ধারদেনা এবং এলাকাবাসীর সহযোগিতায় মেয়ের চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় ছয় লাখ টাকা খরচ হয়েছে। সীমিত আয়ের কারণে এখন মেয়ের চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন।

সাফিয়ার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।

সহযোগিতা পাঠাতে যোগাযোগ: সানজিদা ইসলাম সাফিয়ার পিতা শহিদুল ইসলাম বিকাশ: ০১৯১০-০০৯০৯৮

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)