যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন চার শতাধিক রোগী

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০২:২৩ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৩:১৮ পিএম
লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন চার শতাধিক রোগী

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের সহযোগিতায় এবং ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে চারজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেন।

চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ মো. আশিকুর রহমান, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর সম্মানিত অতিথি মাহফুজুর রহমান জুয়েল, সাংবাদিক রইস উদ্দিন টিপুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও ক্লাবের সদস্যরা।

দিনব্যাপী এ চক্ষু শিবিরে এলাকার প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)