যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি, সকালে ব্যবসায়ীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৩:৫৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৫:২২ পিএম
কেশবপুরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি, সকালে ব্যবসায়ীর মৃত্যু

যশোরের কেশবপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মতলেব হোসেন (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কেশবপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের বালিয়াডাঙ্গা এলাকার ব্যবসায়ী মতলেব হোসেন বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জ্বর নিয়ে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার সকালে তার শরীরে ব্যথাসহ তীব্র জ্বর দেখা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তার চিকিৎসা শুরু করেন। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে কেশবপুরে ১৭২ জন নারী-পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মতলেব হোসেনের মৃত্যু হয়েছে।

বর্তমানে কেশবপুর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন বায়সা গ্রামের কাদেরের স্ত্রী আলেয়া (২৫), হিজলডাঙ্গা গ্রামের ইকরামুলের মেয়ে সাবিনা (১১) এবং মনিরামপুরের আব্দুল কাদেরের ছেলে মির্জা গালিব (২০)। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অন্য রোগীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনেওয়াজ বলেন, মতলেব হোসেন বুধবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)