যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১৭ পিএম
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন অভ্যন্তরীণ ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা ও সরকারি স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

হাসপাতালের মানোন্নয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, 'রোগীদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখতে হবে। হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে টিমওয়ার্ক করতে হবে।'

মতবিনিময় ও পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, ক্যাশিয়ার দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম এবং সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)