যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় ২৭ মামলার আসামি গ্রেপ্তার, দেশি অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১১:০৭ পিএম
আলমডাঙ্গায় ২৭ মামলার আসামি গ্রেপ্তার, দেশি অস্ত্র উদ্ধার

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিচারাধীন ২৬টি মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পরে তার গোডাউন থেকে সাতটি দেশি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা শহরের ক্যানালপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, পুলিশের একটি দল ক্যানালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শমসের মল্লিকের ডোবা পুকুরের পাশ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গোবিন্দপুর মাঠপাড়ায় তার নিজস্ব গোডাউনে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, একটি কুড়াল, ছোট-বড় চারটি ছুরি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া একটি মামলায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিয়াল ওরফে সাদ্দামকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)