যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাকা শোধ না করায় তিন বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৬:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৪৬ পিএম
টাকা শোধ না করায় তিন বছর কারাদণ্ড

ধারের পাঁচ লাখ ৭০ হাজার টাকা শোধ না করে আত্মসাতের দায়ে এসএম শরীফ নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত এসএম শরীফ শহরের ঢাকা রোড বারান্দীপাড়া নতুন বাজার এলাকার শরিফুল ইসলামের ছেলে। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, যশোর সদরের ভেকুটিয়া এলাকার মুজিবর রহমানের ছেলে আব্দুস সালাম গাজীর সাথে ব্যবসায়িক সূত্রে এসএম শরীফের পরিচয় হয়। ব্যবসায়িক প্রয়োজনে ২০২১ সালের ১৯ জুলাই আব্দুস সালাম গাজীর কাছ থেকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ধার নেন শরীফ। সেই সময় তিনটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন শরীফ। পরবর্তীতে লিগ্যাল নোটিস পাঠিয়েও টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০২৩ সালের ১৬ আগস্ট আদালতে মামলা করেন সালাম গাজী।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণশেষে শরীফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)