যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৯:০৫ পিএম
আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চর সারুলিয়া গ্রামে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের বাম হাতের তিনটি আঙুল কেটে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন।

বুধবার সকালে চর সারুলিয়া গ্রামের তাইফুরের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর সারুলিয়া গ্রামের টুটুল শেখ এবং টুকু ফকিরের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে টুটুল শেখের পক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রিপন মোল্যা (৩৫) ও ফেরদাউস খাঁর (৩৬) ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রিপন মোল্যার বাম হাতের তিনটি আঙুল কেটে যাওয়াসহ ডান হাত ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত লাগে। অন্যদিকে, ফেরদাউস খাঁর পিঠেও কাটা জখম হয়েছে।

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)