যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৬:৫৪ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৩৩ পিএম
ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আশিকুর জামান আশিক (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামি—নিহতের চাচাতো ভাই ফজলুর রহমান ও দেলোয়ারা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালীপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আশিকুর জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে। হামলায় আহতরা হলেন—নিহতের বৃদ্ধ বাবা আছিরউদ্দিন (৭০) ও বড় ভাই আশরাফুজ্জামান (৫০)।

নিহতের বড় ভাই আশরাফুজ্জামান বাদী হয়ে বুধবার (২৮ অক্টোবর) ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২১)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ফজলুর রহমান ও দেলোয়ারা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)