কল্যাণ সভায় আরো ৫১ পুলিশ সদস্য পুরষ্কৃত
স্টাফ রিপোর্টার
, যশোর
সেপ্টেম্বর-২০২৬ মাসের জন্য যশোরের সেরা অফিসার্স ইনচার্জ (ওসি) হয়েছেন মণিরামপুর থানার পরিদর্শক আবু সাঈদ। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
একইভাবে গত সেপ্টেম্বরে সেলুন কর্মী, পরিচ্ছন্নতা কর্মীসহ মোট ৫১ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিয়েছেন পুলিশ সুপার। গত সেপ্টেম্বর মাসে এই ৫১ জন যার যার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছেন বলে বিবেচনা করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরো কয়েকজন হলেন, ডিবি পুলিশের এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস, এসআই শিবু মন্ডল, এএসআই মোল্লা শফিকুজ্জামান, বিশেষ শাখার এসআই ইদ্রিস আলী, ঝিকরগাছা থানার এসআই মোল্লা রেজাউল করিম, কেশবপুরের চিংড়া বাজার ক্যাম্পের এসআই শামীম হোসাইন, মণিরামপুর থানার এসআই তাপস পাল, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এনামুল হক, চৌগাছার দশপাখিয়া পুলিশ ক্যাম্পের এসআই বায়েজীদ মোল্লা, অভয়নগরের পাথালিয়া পুলিশ ক্যাম্পের এসআই আশরাফুল আলম, শার্শা থানার এসআই আশীষ সরকার, অভয়নগর থানার এসআই গোলাম রসুল, অনুপ কুমার বসু, বাশুয়াড়ি পুলিশ ক্যাম্পের এসআই নাসির উদ্দিন, কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম,এসআই মোস্তাফিজুর রহমান, উপশহর পুলিশ ক্যাম্পের এনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।