যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৪:২৪ পিএম
ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)