স্টাফ রিপোর্টার
, যশোর
স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ‘ভোরের সাথী’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ৭০তম জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশে উদ্যাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সংগঠনের উদ্যোগে যশোর পৌর পার্কের চারুপীঠ অঙ্গনে কেক কেটে তার প্রতি গভীর ভালোবাসা ও শুভকামনা জানানো হয়।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান খান রবি, সহ-সভাপতি এ বি এম কামরুজ্জামান, শহিদুল হক বাদল, এ এস এম রফিকুল ইসলাম আরজু, সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম বুলু এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিনূর ইসলামসহ অনেকে।
শুভেচ্ছার জবাবে আপ্লুত হারুন অর রশিদ বলেন, ‘আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আমার আগামী দিনের পথচলার পাথেয়। আজকের এই চমৎকার আয়োজনটি আমার জীবনের অন্যতম সেরা একটি পাওয়া।’
অনুষ্ঠানে যশোর পৌর পার্কের অন্যান্য স্বাস্থ্য সচেতন সংগঠন যেমন—‘হাঁটার সাথী’ ও ‘গোল চত্বর’ পরিবারের সদস্যরাও হারুন অর রশিদকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের কেক, নিমকি ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।