স্টাফ রিপোর্টার
, যশোর
আজীবন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মধ্যে দিয়ে ব্যঞ্জন থিয়েটারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে প্রথম পর্বের অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম শাহীন।
এসময় কবিতা আবৃত্তি করেন কবি বকুল হক, মঞ্জুয়ারা সোনালী, নজিবুর রহমান ও বাবলু মাহবুব।
সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মঞ্জু কাদের মঞ্জু, বকুল হক, আশা, প্রেমা, রাইসা জামান এবং অরনী।
আলেয়া আক্তার প্রেমার পরিচালনায় নৃত্য পরিবেশন করেন প্রত্যাশা, দিয়া অহি, ইলমা, সৃষ্টি, জুই।
দ্বিতীয় পর্বের শুরুতে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন আলেয়া আক্তার প্রেমা, মমতাজ আহসান, শামীমা নাসরিন, পারুল নাহার আশা, রাইসা জামান, রামিসা জামান, আলভী অর্নি ও মুক্তা খাতুন।
পরে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক মোহাম্মদ শফিকউজ্জামান, পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এএইচএম আব্দুর রউফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি কাসেদুজ্জামান সেলিমকে সংগঠনের আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু ও সদস্য সচিব আব্দুর রহমান কিনা।
সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যঞ্জন থিয়েটারের সাধারণ সম্পাদক স্বপন কুমার গাঙ্গুলী।
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত সুভেনিরের মোড়ক উন্মোচন এবং কেক কাটা হয়। এছাড়া ব্যঞ্জন পরিবারের দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।