যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবাসহ ইউপি সদস্য আটকের দাবি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:২৯ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০১:১০ এ এম
ইয়াবাসহ ইউপি সদস্য আটকের দাবি

যশোরের বাঘারপাড়ায়  ইয়াবাসহ মনিরুল ইসলাম সরদার নামে এক ইউপি সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম সরদার বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে। তিনি এ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় বাঘারপাড়া থানা পুলিশের একটি দল দোহাকুলা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করে। তখন তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ দাবি করছে, মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ইয়াবাসহ ইউপি সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)