যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ইয়াবাসহ ইউপি সদস্য আটকের দাবি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ১১:৪৬ পিএম
বাঘারপাড়ায় ইয়াবাসহ ইউপি সদস্য আটকের দাবি

যশোরের বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম সরদার নামে এক ইউপি সদস্যকে আটকের দাবি করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম সরদার বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে। তিনি এ ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় বাঘারপাড়া থানা পুলিশের একটি দল দোহাকুলা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি করছে, মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তবে এ বিষয়ে তার (মনিরুল) বক্তব্য পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে থানার একটি দল অভিযান চালিয়ে ইউপি সদস্য মনিরুল ইসলামকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)