স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঝিকরগাছা থেকে ওয়ান শুটারগান ও কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে আটকের কথা জানিয়েছেন এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে নাভারন এলাকার একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়েছে।