যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:১৩ পিএম
ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

লোহাগড়া উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ আটক আলামিন সর্দার (৩৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে তাকে ৮০০ টাকা জরিমানাও করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক আলামিন সর্দার লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মনিরুজ্জামান সর্দারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় আলামিন সর্দারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দীন বাদী হয়ে মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়।

আদালত আসামির দোষ স্বীকারের ভিত্তিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)