যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতার অভিযোগে যশোরে আরও চারজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:৩৭ পিএম
নাশকতার অভিযোগে যশোরে আরও চারজন আটক

যশোরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে আরও চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝুমঝুমপুরের কলোনিপাড়ার মৃত ইসমাইল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, বলাডাঙ্গা কারিগরপাড়ারা শাহাদৎ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম লিমন, ঝুমঝুমপুর চান্দের মোড়ের মৃত আক্কাস আলীর ছেলে তুহিন হোসেন ওরফে ছোট মিয়া ও ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে হাফিজ বাঙালি।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ খবর নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে হাফিজ বাঙালিকে বসুন্দিয়ার জঙ্গলবাঁধালে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলায় আটক দেখানো হয়েছে।

এছাড়া বাকি তিনজনকে শহরের লালদিঘির পাড় এলাকায় মিছিলের মামলায় আটক দেখানো হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) তাদেরকে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)