যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৮:২৭ পিএম
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক

খুলনার পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে আটকের কথা বলছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নম্বর-১২) হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নির্দেশে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামানের নেতৃত্বে উপজেলার নাছিরপুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় আনারুল ইসলাম কালুর বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে ২৫৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)