যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দ্বিতীয় বিয়ের জেরে হামলায় তিনজন আহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:১৪ এ এম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৩:২৯ পিএম
যশোরে দ্বিতীয় বিয়ের জেরে হামলায় তিনজন আহত

যশোরে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে প্রথম স্ত্রী ও তার স্বজনদের হামলায় স্বামী, শ্বশুর ও দ্বিতীয় স্ত্রী আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বাউলিয়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাউলিয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে আব্দুল আজিজ (৬০), তার ছেলে বিল্লাল (৪০) এবং বিল্লালের দ্বিতীয় স্ত্রী আলেয়া খাতুন (২৫)।

আহত আলেয়ার সূত্রে জানা যায়, বিল্লাল তার প্রথম স্ত্রী রিমাকে না জানিয়েই আলেয়া খাতুনকে বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী রিমার সঙ্গে পারিবারিক কলহ ও গোলযোগ চলছিল। এরই জেরে রোববার সন্ধ্যা ৬টার দিকে চাঁদপাড়া এলাকার বাসিন্দা প্রথম স্ত্রী রিমা (৩০), তার মেয়ে মিম্মা (১৪) এবং রিমার দুই ভাই এরশাদ (৩৫) ও আমিন (২৮) বাউলিয়া গ্রামে বিল্লালের বাড়িতে গিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঠের লাঠি ও দা দিয়ে বিল্লাল, তার বাবা আব্দুল আজিজ এবং দ্বিতীয় স্ত্রী আলেয়া খাতুনের ওপর হামলা চালিয়ে আহত করেন।

পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আব্দুল আজিজ ও বিল্লাল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং আলেয়া খাতুন মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল রয় চৌধুরী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, ঘটনার বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হয়েছে। উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)