যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোহনা টিভির আব্দুল্লাহকে ধরে পুলিশে দিয়েছেন এনসিপি কর্মীরা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৫:৫০ পিএম
মোহনা টিভির আব্দুল্লাহকে ধরে পুলিশে দিয়েছেন এনসিপি কর্মীরা

যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ওরফে স্বাধীন আব্দুল্লাহকে (২৬) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনের পুরাপাড়া এলাকা থেকে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন।

ওই দিনই কেশবপুর থানায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। তদন্তে ওই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আব্দুল্লাহ আল মামুনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)