যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় দশ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০১:২৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৩:০৮ পিএম
খুলনায় দশ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানার বার্মা শীল ঘাট (গোলারঘাট) এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া এলাকার হোসেন শেখের ছেলে মো. সোহেল শেখ (৪০), সাহেব আলী মিনার ছেলে সুমন মিনা (৩০) এবং মৃত সুলতান হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (২৭)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। তারা গাঁজা নিয়ে দিঘলিয়ার সেনহাটি এলাকায় এসেছিলেন। স্থানীয় মাদক কারবারিদের কাছে এসব গাঁজা সরবরাহের উদ্দেশ্য ছিল বলে পুলিশের ধারণা। আটকের সময় তারা একটি মুঠোফোন পানিতে ফেলে দেন বলে জানা গেছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি দল দশ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার করা গাঁজার উৎস এবং যাদের কাছে তা সরবরাহের জন্য গ্রেপ্তার ব্যক্তিরা সেনহাটি এলাকায় অবস্থান করছিলেন, তাদের বিষয়ে তথ্য জানতে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ ছাড়া মাদক চক্রের মূল হোতা ও অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)