যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে নারীসহ আট বাংলাদেশি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৩:১১ পিএম
মহেশপুর সীমান্তে নারীসহ আট বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় পৃথক দুটি অভিযানে নারীসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর ও শ্যামকুড় বিওপির সদস্যরা এসব অভিযান চালান।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে খোসালপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৭৮-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের মধ্যে খোসালপুর গ্রামের দেলোয়ার মুন্সীর করাতকলে অভিযান চালায়। এ সময় ভারতে যাওয়ার প্রস্তুতিকালে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খুলনার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামের লিয়াকত সর্দার (৬০), রোজিনা খাতুন (৫২), ইমাম সরদার (৩০) ও হাসিনা বিবি (৭০), দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের মহিদুল শেখ (৪৮) এবং নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের ববিতা খানম (২৬)।

অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৪টার দিকে শ্যামকুড় বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১১০-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের মধ্যে মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। সেখানকার আব্দুল হাইয়ের শিমক্ষেতের পাশ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে আরও দুজনকে আটক করা হয়।

তারা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের রাজীবচন্দ্র দেবনাথ (৩০) এবং হাতিয়া উপজেলার উত্তর রেহানিয়া সূর্যমুখী গ্রামের বিকাশচন্দ্র মজুমদার (৪৭)।

আটক আটজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)