যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে প্রতিবেশীর বাড়িতে হামলা ভাঙচুর, নারী-শিশু আহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১১:২২ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ১২:০২ এ এম
মেহেরপুরে প্রতিবেশীর বাড়িতে হামলা ভাঙচুর, নারী-শিশু আহত

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পরিবারটির নারী ও শিশুসহ আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গাংনী উপজেলার চিৎলা গ্রামের রিফুজী পাড়ায় হামিদুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, চিৎলা গ্রামের হামিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী সুন্নত আলী ও তার পরিবারের দীর্ঘদিন ধরে খাসজমির কিছু অংশ দখল নিয়ে বিরোধ চলছিল।

বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এর আগে একাধিক ঘটনায় হামিদুলদের পরিবারের ওপর হামলার অভিযোগে একটি মামলায় সুন্নত আলীর পরিবারের কয়েকজনের ছয় মাসের কারাদণ্ডও হয়েছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে সুন্নত আলী, তার স্ত্রী নাজমিনা, ছেলে মিলন, মমিন, অমি এবং পরিবারের আরও কয়েকজন মিলে হামিদুল ইসলামের বাড়িতে আবারও হামলা চালায়।

এ সময় তারা বাড়ির প্রাচীর ও বাথরুম ভাঙচুর করে এবং বাড়িতে থাকা নারী ও শিশুদের ওপর হামলা চালায়। এতে হামিদুল ইসলামের স্ত্রী ও তার ভাইয়ের ছেলে আহত হন।

হামিদুলের বড় বোন ও ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ভবিষ্যতে আরও ক্ষতির হুমকি দেয়।

ভুক্তভোগী হামিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, তিনি বাইরে থাকায় অভিযোগ সম্পর্কে এখনো অবগত নন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)