যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় খাটের ভেতর থেকে মাদক ও নগদ টাকা উদ্ধারে দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৩:০৫ পিএম
চৌগাছায় খাটের ভেতর থেকে মাদক ও নগদ টাকা উদ্ধারে দাবি

যশোরের চৌগাছায় বক্স খাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ষাট বোতল ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ও মাদক বিক্রির নগদ তিন লাখ ৯৯ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার সকালে উপজেলার বুড়িন্দিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জুয়েল রহমান ওরফে জুঁইন (৩৫) ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুঁইনের বাড়িতে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুঁইন খাটের ভেতর মাদক রাখার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে কালো ব্যাগের ভেতর থেকে ষাট বোতল কফ সিরাপ ও মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)