যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষকের সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১০:৫০ এ এম
অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষকের সংবাদ সম্মেলন

নড়াইল সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দুই শিক্ষকের বিরুদ্ধে মানসিক হয়রানি ও অপকর্মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্ণা নাগ। রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপর্ণা নাগ অভিযোগ করেন, দীর্ঘ ১১ বছর সুনামের সাথে চাকরি করলেও বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহম্মেদের কারণে তিনি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।

অধ্যক্ষ তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন এবং এমনকি ছুটির আবেদন বা সাধারণ সৌজন্যতা দেখাতে গেলেও অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ করেন। ভুক্তভোগী এই শিক্ষক আরও জানান, তার স্বামী এই কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন; সম্ভবত সেই পূর্ব শত্রুতার জের ধরেই তাকে বিনা কারণে হয়রানিমূলক ‘শোকজ’ নোটিশ প্রদান করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অধ্যক্ষের এসব কাজে সহযোগিতা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মন্নু বিশ্বাস এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পীযুষ কুমার দাস।

মন্নু বিশ্বাসের বিরুদ্ধে এর আগে শিক্ষক অপহরণ ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া পীযুষ কুমার দাসের বিরুদ্ধে নারী সহকর্মীদের সাথে অশোভন আচরণের অভিযোগ তোলেন তিনি।

কলেজের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী এই চক্রের হাতে জিম্মি হয়ে আছেন উল্লেখ করে সুপর্ণা নাগ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)