যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় দুই ভাইয়ের খামার থেকে সাত গরু-ছাগল চুরি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০৪:১৯ পিএম
মাগুরায় দুই ভাইয়ের খামার থেকে সাত গরু-ছাগল চুরি

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে একই রাতে দুই ভাইয়ের খামার থেকে পাঁচটি গরু ও একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরিশাট নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের দুই ছেলে মাহবুব বিশ্বাস ও খবির বিশ্বাসের গোয়ালঘরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মতো রাতে গরুকে খাবার দিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে মাহবুব বিশ্বাস প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এসে দেখেন তাঁর গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা ২টি গরু নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি জানতে পারেন, একই সময়ে তাঁর ছোট ভাই খবির বিশ্বাসের গোয়াল থেকেও ৩টি গরু ও ১টি খাসি চুরি হয়েছে।

খবির বিশ্বাস জানান, তার চুরি হওয়া গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। অন্যদিকে মাহবুব বিশ্বাসের চুরি হওয়া ২টি গরুর মূল্য প্রায় ২ লাখ টাকা।

ভুক্তভোগীরা জানান, তারা ঋণ করে গরুগুলো লালন-পালন করছিলেন এবং আসন্ন কোরবানির ঈদে বিক্রির পরিকল্পনা ছিল। হঠাৎ এমন চুরির ঘটনায় তাঁরা এখন নিঃস্ব হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।

এই ঘটনার পর বরিশাটসহ আশপাশের গ্রামের খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, চুরির বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে; তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)